- প্রকাশিত: ১৫ মে ২০২৬ ০৫:৪৭ পিএম
গলাচিপায় ১,৫০০ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ আটক ৪
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকা ও তিনটি মোবাইল ফোনসহ মা-ছেলেসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের চৌদ্দকানি গ্রামের গুরিন্দা বাজার সংলগ্ন মো. মিজানুর রহমান মিয়াজীর বসতঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— রোকেয়া বেগম (৪৭), তার ছেলে মো. ইমন মিয়াজী (২৩), মো. রিয়াজ মাহমুদ ইভান (২৫) ও মো. শাকিল সর্দার (১৯)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশ এর একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গলাচিপাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। প্রায় ৯ মাস আগে ১০ হাজার টাকা পুঁজি নিয়ে তারা এই মাদক ব্যবসা শুরু করেন। প্রথমদিকে অল্প পরিমাণ ইয়াবা বিক্রি করলেও পরবর্তীতে ধাপে ধাপে বড় চালান আনতে শুরু করেন। সর্বশেষ ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা এনে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
পুলিশ আরও জানায়, ইমন ঢাকায় বাসের হেলপারি করার সময় মাদক চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। পরবর্তীতে নিজ এলাকায় মাদক কারবারের একটি সিন্ডিকেট গড়ে তোলেন। তার মা রোকেয়া বেগমও এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে গলাচিপা থানার ওসি (তদন্ত) জিলন সিকদার জানান, সারা দেশে মাদক নির্মূলে বিশেষ অভিযান চলমান রয়েছে। আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!