- সঞ্জিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ০৯:৫৬ পিএম
গলাচিপায় ১৩ বছরের শিশু নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের ১৩ বছর বয়সী শিশু নাহিদ হাওলাদার নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাহিদ হাওলাদার উপজেলার পক্ষিয়া গ্রামের বাসিন্দা মশিউর রহমানের ছেলে। গত বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে রাঙ্গাবালী থেকে লঞ্চযোগে পানপট্টি এলাকায় নামে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। পরে বাধ্য হয়ে বিষয়টি থানায় অবহিত করে সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজ নাহিদের উচ্চতা প্রায় ৪ ফুট, গায়ের রং শ্যামলা, চুল কালো ও ছোট। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও চেক লুঙ্গি। সে বরিশাল অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলে।
নাহিদের বাবা মশিউর রহমান জানান, ছেলেকে ফিরে পাওয়ার আশায় তারা উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে বা অবস্থান সম্পর্কে তথ্য জানলে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।
এ বিষয়ে তথ্য থাকলে মোবাইল নম্বর ০১৭৫৯-৪৩৯৭৮৪-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
গলাচিপা থানার একটি সূত্র জানিয়েছে, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনগণকেও এ বিষয়ে সতর্ক ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!