- প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৩ পিএম
গলাচিপার শেরে বাংলায় আগুন আতঙ্ক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত আনুমানিক ৮টার দিকে একটি বসতঘরের পাশের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। আতঙ্কে ছুটোছুটি শুরু হয় আশপাশের বাসিন্দাদের মধ্যে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ইরফান ফারুক জানান, তিনি ও তার স্ত্রী লাকী বেগম দুজনেই শিক্ষকতা পেশায় নিয়োজিত। রাতের খাবার প্রস্তুতির সময় হঠাৎ রান্নাঘর থেকে আগুনের শিখা দেখতে পান। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকলে তারা তাৎক্ষণিকভাবে গলাচিপা উপজেলা অগ্নিনির্বাপণ ও নাগরিক প্রতিরক্ষা কার্যালয়ে খবর দেন।
খবর পেয়ে অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। গলাচিপা উপজেলা অগ্নিনির্বাপণ ও নাগরিক প্রতিরক্ষা বাহিনীর দলনেতা জাকির হোসেন জানান, রাত ৮টা ১৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় একটি রান্নাঘর এবং বসতবাড়ির আংশিক অংশে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে দুইটি বাহিনী দল একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয়রা বলেন, দ্রুত অগ্নিনির্বাপণ বাহিনী পৌঁছে না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত। তারা পৌর এলাকায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!