- প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ০৬:৪৩ পিএম
গলাচিপার সাবেক ইউএনও মহিউদ্দিন আল হেলাল প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার-০১ হিসেবে নিয়োগ
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিউদ্দিন আল হেলালকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাসাইনমেন্ট অফিসার-০১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগে প্রশাসনিক অঙ্গনে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করায় তিনি ইতোমধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরে সুনাম অর্জন করেছেন। গলাচিপা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জনসেবামুখী নানা উদ্যোগ গ্রহণ করেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাসাইনমেন্ট অফিসার-০১ হিসেবে তিনি নীতিনির্ধারণী বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাঁর অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা নতুন দায়িত্বে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গলাচিপার সর্বস্তরের মানুষ তাঁর এ পদোন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!