- প্রকাশিত: ৩০ জুন ২০২৬ ০৭:৪৪ পিএম
গলাচিপার বদনাতলী খেয়াঘাটে নদীর পানিতে রহস্যময় অবয়ব দেখার দাবি, এলাকায় চাঞ্চল্য
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের বদনাতলী খেয়াঘাট এলাকায় নদীর পানির নিচে রহস্যময় একটি প্রাণী বা অবয়ব দেখতে পাওয়ার দাবি করেছেন স্থানীয় কয়েকজন জেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকজন জেলে নদীতে মাছ ধরতে গেলে পানির নিচে বড় আকারের একটি অবয়ব দেখতে পান। জেলেদের দাবি, অবয়বটি দেখতে অনেকটা দৈত্য বা দানবের মতো মনে হয়েছিল। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন।
স্থানীয় এক জেলে জানান, “আমরা নদীতে মাছ ধরতে গিয়ে পানির নিচে বড় ধরনের একটি অবয়ব দেখতে পাই। বিষয়টি দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে নদীতে ফিন্নি দেওয়ার ব্যবস্থা করা হয়।”
এরপর স্থানীয়রা নদীর পাড়ে ফিন্নি বিতরণ ও খাওয়ার আয়োজন করেন। এলাকাবাসীর অনেকে এটিকে স্থানীয় বিশ্বাস ও প্রথার অংশ হিসেবে উল্লেখ করেছেন।
তবে নদীর পানির নিচে দেখা রহস্যময় ওই অবয়ব সম্পর্কে এখন পর্যন্ত কোনো সরকারি সংস্থা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা ও কৌতূহল বিরাজ করছে।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে এবং পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!