- প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ১১:১১ পিএম
গলাচিপা সরকারি আবাসন দখলের চেষ্টা, ইউএনও’র হস্তক্ষেপ কামনা ৬০ পরিবারের
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ১নং আমখোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চারআনী বাউরিয়া গ্রামের সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দারা আবাসনের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে সরকারি উদ্যোগে চারআনী বাউরিয়া গ্রামে ৬০টি ঘর নিয়ে একটি আবাসন প্রকল্প নির্মাণ করা হয়। সেই আবাসনে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ভূমিহীন ও অসহায় পরিবারগুলো বসবাস করে আসছে। তবে আবাসনের বাসিন্দাদের অভিযোগ, এতদিনেও তাদের নামে কোনো দলিল বা পর্চা প্রদান করা হয়নি। ফলে তারা অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।
আবাসনের বাসিন্দা আমির হোসেন দেওয়ান জানান, সম্প্রতি হেলাল নামে এক ব্যক্তি জোরপূর্বক আবাসনের জমিতে গাছ রোপণ করে দখলের চেষ্টা করছেন। এছাড়া জমির মালিকানা দাবি করে একটি পক্ষ বিভিন্ন সময় আবাসনের বাসিন্দাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ করেন তিনি।
বাসিন্দারা জানান, আবাসনের জমিতে তারা নিজেরা মাটি কেটে পুকুর খনন করেছেন এবং সেখানে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। বর্তমানে আবাসনের ৬০ পরিবারে প্রায় ২০০ থেকে ২৫০ জন লোক বসবাস করছে। অধিকাংশই দরিদ্র ও ভূমিহীন হওয়ায় অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি আবাসনে বসবাস করলেও মালিকানার কোনো কাগজপত্র না থাকায় তারা সবসময় উচ্ছেদের আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় আবাসনের জমি দখলের যেকোনো অপচেষ্টা বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন তারা।
ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সরেজমিন তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আবাসনে বসবাসরত পরিবারগুলোর নামে দলিল বা পর্চা প্রদানের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভূমিদস্যুদের হাত থেকে সরকারি আবাসন ও সেখানে বসবাসরত অসহায় পরিবারগুলোকে রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!