- সঞ্জিব দাস গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশিত: ৩ জুলাই ২০২৬ ০৫:৪৩ পিএম
গলাচিপা প্রেসক্লাবে সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব
গলাচিপা প্রেসক্লাবের নির্বাচনী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন) ও সদস্য সচিব হাসান মাহবুব (সংবাদ)। এছাড়া অন্য সদস্যরা হলেন মাসুদুর রহমান (ডেসটিনি), রাকিবুল হাসান রুসেল (দৈনিক জনতা), সঞ্জীব কুমার সাহা (দৈনিক সমাচার)।
বৃহস্পতিবার রাত ৮টায় গলাচিপা গার্লস স্কুল রোডস্থ প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের নির্বাচনী আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ঐক্য ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জুলাই মাসের ১৫ থেকে ২০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!