- প্রকাশিত: ৪ মে ২০২৬ ০৭:০৫ পিএম
গলাচিপা পল্লী বিদ্যুৎ অফিসে বিল দিতে চরম ভোগান্তি: জনবল সংকটে বন্ধ এক কাউন্টার, লাইনে দাঁড়িয়ে অসুস্থ গ্রাহকরা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল জমা দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে চরম নাভিশ্বাস উঠেছে ভুক্তভোগীদের। পর্যাপ্ত জনবল না থাকায় দুটি কাউন্টারের মধ্যে একটি সচল থাকায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসে গ্রাহকদের বিল গ্রহণের জন্য দুইটি কাউন্টার নির্ধারিত থাকলেও বর্তমানে মাত্র একটি কাউন্টার দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত জনবল না থাকায় বাধ্য হয়ে একটি কাউন্টার দিয়েই বিল গ্রহণ করতে হচ্ছে।
এদিকে, বৈশাখের প্রচণ্ড তাপদাহের মধ্যে শত শত গ্রাহককে দাড়িয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে বয়স্ক ও নারীসহ অনেক গ্রাহক অসুস্থ হয়ে পড়ছেন। ভুক্তভোগীদের অভিযোগ, বিল জমা দেওয়ার মতো একটি সাধারণ কাজে পুরো দিন ব্যয় করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টদায়ক।
ভুক্তভোগী এক গ্রাহক জানান, "সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু সিরিয়াল এগোচ্ছে না। জনবল কম থাকায় একটি কাউন্টারে কাজ হচ্ছে, যা এই বিশাল সংখ্যক গ্রাহকের জন্য যথেষ্ট নয়। গরমে অনেকেই অসুস্থ বোধ করছেন।"
এলাকার সচেতন মহল ও ভুক্তভোগীরা জনভোগান্তি লাঘবে দ্রুত জনবল নিয়োগ বা বিকল্প ব্যবস্থার মাধ্যমে বন্ধ থাকা দ্বিতীয় কাউন্টারটি সচল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!