- প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৭ পিএম
গলাচিপা ও রাঙ্গাবালীর যৌথ অভিযানে বোটসহ তিন জেলে আটক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে নৌ পুলিশ চরমোন্তাজ ফাঁড়ির সহায়তায় মৎস্য বিভাগ রাঙ্গাবালী ও গলাচিপার যৌথ অভিযানে একটি অবৈধ বোট সহ তিন জেলেকে আটক করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অধিদপ্তরের স্পিডবোটে অভিযান শুরু করে যৌথ বাহিনী।
ভোর ৪টার দিকে চরমণ্ডল লঞ্চঘাটের পশ্চিম দিকে তেঁতুলিয়া নদীতে এফবি সীতারাম-৩ নামের একটি আর্টিসনাল ফিশিং বোটে অবৈধ বেগুনি রঙের বেহুন্দি জাল ব্যবহার করে মাছ শিকারের প্রস্তুতিতে কালে তাদের আটক করা হয়। আটককৃত মোঃ ভুট্টো (২৬) পিতা মোঃ ইউনুচ ফরাজীর বাড়ী ভোলার লালমোহন উপজেলায়। সোহাগ চন্দ্র দাস(২৮) পিতা রঞ্জন দাস ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা এবং অন্য আরেক জেলে মোঃ নুর উদ্দিন (৩৯) পিতা মৃত মোস্তফা নোয়াখালীর বাসিন্দা।
অভিযানে আটক তিন আসামির বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন ২০২০ অনুযায়ী রাঙ্গাবালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গলাচিপা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও রাঙ্গাবালীতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, “মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কেউ মাছ শিকারে নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
১০-২-২৫এজাজ আল মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনায় ও জেলা ক্রীড়া সংস্থা বরগুনার আয়োজনে ইয়ং টাইগার বিভাগীয় অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায়...
-
কামরুল সিকদার, ভোলা প্রতিনিধি॥প্রিজাডিং, পোলিং ও ভোটারদের নিরাপত্তা দিতে ভোলা-৪আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিএকাডেমিক সাফল্য ও মেধার স্বীকৃতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের অধিভুক্ত সাতটি ডিসিপ্লিনের সাতজন শিক্ষার্থী...
-
কামরুল সিকদার (ভোলা) প্রতিনিধি॥ ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা)আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির ক্ষমতা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!