- প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ০৬:৫৬ পিএম
গলাচিপা ও রাঙ্গাবালী সীমান্তে জমির দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলার সীমানা-সংলগ্ন জমির দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ১১টার দিকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা এবং রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমানা-সংলগ্ন একটি জমির দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকার বাসিন্দারা জমিটি নিজেদের এলাকার বলে দাবি করেন । অন্যদিকে, রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন-গ্রামের বাসিন্দারাও জমিটি নিজেদের সীমানার মধ্যে বলে দাবি করেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের লোকজনকে লাঠিসোঁটা হাতে জড়ো হতে দেখা যায়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে চর বিশ্বাস ইউনিয়ন সবুজ প্যাদার ছেলে রাব্বি গুরুতর আহতসহ আরো তিনজন আহত হয়েছে। রাব্বিকে গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সবুজ প্যাদা বলেন,মোহাম্মদ জাকির মাতুব্বর ও মোহাম্মদ মোশারফ দালাল এর নেতৃত্বে হামলা হয় এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি। আমাদের এডিএম স্যারকে জানানো হয়েছে।
অন্যদিকে রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চর বিস্টিন গ্রামের মোহাম্মদ জাকির মাতুব্বর
মোহাম্মদ মোশারফ দালাল এর কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি বলেন,ওই জায়গা আমাদের। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, “আমরা ঘটনাটি এইমাত্র শুনেছি। তবে বিস্তারিত দেখছি।
জমিটির প্রকৃত সীমানা ও মালিকানা নিয়ে বিরোধের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সংসারের স্বচ্ছলতা ফেরাতে সুদূর তাইওয়ানে পাড়ি জমিয়েছিলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মো. আনিসুর রহমান (৫২);...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!