বরিশাল নগরীর জিয়া সড়কে মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খানের জমি জবর দখল,ভূমি অপরাধ প্রতিরোধ আইনে মামলা দায়ের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ০৯:৫৫ এএম
বরিশাল নগরীর জিয়া সড়কে মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খানের জমি জবর দখল, ভূমি অপরাধ প্রতিরোধ আইনে মামলা দায়ের
বরিশাল নগরীর জিয়া সড়কে বগুড়া আলেকান্দা মৌজায় এক বীর মুক্তিযোদ্ধার সম্পত্তি জবর দখল এবং হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাজমুল হক মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ২০২৩’-এর ধারা অনুযায়ী এম.পি মামলা (নং- ২১২/২০২৬, কোতোয়ালি) দায়ের করা হয়েছে। এছাড়া আদালতের নির্দেশে গতকাল ১ নভেম্বর ২০২৬ তারিখে সরজমিনে তদন্ত করে তদন্ত কর্মকর্তা। আদালতে মামলা সূত্রে জানা গেছে, বাদী বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুর রহমান খান (পিতা: মৃত মকবুল আহমেদ খান) এবং তার স্ত্রী দেলোয়ারা বেগম বিগত ২০১৪ সালে বরিশাল নগরীর জিয়া সড়ক ২২ নং ওয়ার্ডে বগুড়া আলেকান্দা মৌজার এস.এ ৩০৬ নং খতিয়ানের সৃজিত ৯০০৯ নং খতিয়ানের এস.এ ২৩৫/২৯০৬ নং দাগে ২২ শতাংশ জমি ক্রয় করেন এবং পরবর্তীতে বৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছেন। বাদী সরকারি চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করার সুযোগে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সরল বিশ্বাসে ১ ও ২নং বিবাদীকে মাসিক ৮,০০০ টাকা ভাড়ায় উক্ত ঘরে থাকার অনুমতি দেন। পরবর্তীতে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাদী তার ভাড়া করা ঘরের সামনে গিয়ে ঘর ছেড়ে দেওয়ার কথা বললে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বিবাদীদের মধ্যে পটুয়াখালীর বাউফল থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. নাজমুল হক মোল্লা ও তার স্ত্রী ক্ষমতার প্রভাব দেখিয়ে বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেন এবং মারধরের ভয় দেখান। পুলিশ কনস্টেবল নাজমুল হক মোল্লার বাবা মৃত ফয়জুল হক মোল্লা।
আসামী বাকি দুইজন হলেন তার স্ত্রী পুতুল বেগম ও তার ছেলে সালমান ইসলাম সানিসহ ৫/৬।
বিবাদীরা জোরপূর্বক জমি জবর দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আবু আব্দুল্লাহ স্বাক্ষরিত এক নোটিশে উভয়পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ গত ১ নভেম্বর ২০২৬ তারিখে সরজমিন তদন্তের সময় উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হয়। ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা পরিবারটি প্রশাসনের নিকট ন্যায়বিচার ও নিরাপত্তা কামনা করেছেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের বিপিসি (বোয়ালিয়া, পক্ষিয়া ও চরখালী) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় নেই...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!