- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ০১:৩৭ পিএম
বিআরআরআইয়ের গবেষণালব্ধ জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সেমিনারের আয়োজন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘BRRI Black Rice: Integrating Anthocyanins, Nutrition and Gut Microbiome’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ববির প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্স রুমে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। এসময় উপাচার্য মহোদয় বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই) দেশের কৃষি গবেষণা, উন্নত ধানের জাত উদ্ভাবন এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির গবেষণা ও উদ্ভাবন প্রশংসনীয়। তিনি আরো বলেন, আজকের সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। এ ধরনের গবেষণা শিক্ষার্থীদের নতুন জ্ঞান অর্জন ও গবেষণায় আগ্রহী করে তুলবে। তিনি শিক্ষার্থীদের সেমিনারে মনোযোগসহকারে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ সেমিনার থেকে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভীনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই), গাজীপুরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. হাবিবুল বারী সজিব। তিনি বিআরআরআই উদ্ভাবিত কালো ধানের পুষ্টিগত বৈশিষ্ট্য, এর উপাদানসমূহ এবং মানবদেহের অন্ত্রের অণুজীবের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলার ঘটনায় ডিজিটাল সম্পদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মাত্র...
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় সোমবার বিকেল আনুমানিক সারে ৩ টার দিকে জমির সীমানা নিয়ে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!