- প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ০৩:৩০ পিএম
জনপ্রিয়তার শীর্ষে শেখ হারুন চেয়ারম্যান হলে মুজিবনগরে লাঠিয়াল বাহিনী থাকবে না
ভোলা-জেলা প্রতিনিধি॥ চরফ্যাশনের বিচ্ছিন্নদ্বীপ মুজিবনগর ইউনিয়ন সাম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হারুন-অর-রশীদ জনপ্রিয়তার র্শীষে, চেয়ারম্যান নির্বাচিত হলে চরের জমি জোড়পূর্বক দখলদার লাঠিয়াল বাহিনী থাকবে না।
মুজিবনগর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী সিরাজ বেপারী বলেন,হারুন ভাই ভাল ভদ্র লোক। আমরা তাকে মুজিবনগর থেকে এভার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তার মত সৎ সাহসি নেতা চেয়ারম্যান হলে চরে লাঠিয়াল বাহিনী এবং কোন অপরাধী থাকতে পারবে না।
শ্রমিকদল সভাপতি জহিরুল ইসলাম আলীম হাওলাদার বলেন,শেখ হারুন ভাই মুজিবনগর ইউনিয়নে দীর্ঘদিন ধরে জনগনের পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করায় জনপ্রিয়তা শীর্ষে রয়েছে।মুজিবনগরবাসী এবার এক্যবদ্ধ হয়ে তাকে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় করবে।
শ্রমিকদল সেক্রেটারী নুরে আলম মোল্লা ও সিরাজ মাতাব্বর বলেন, দীর্ঘদিন চরের মানুষের খোজ-খবর নিয়ে সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন শেখ হারুন ভাই,ইউপি চেয়ারম্যান নির্বাচনে আমরা তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করব।
সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী চরফ্যাশন উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ বলেন,দীর্ঘ ১৭বছর ধরে অবহেলিত মুজিবনগর ইউনিয়ন মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি, বাস্তবে চরের মানুষের দুঃখ দুর্দশা দেখে ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর হুকুমে, মানুষের ভালবাসা যদি আমি নির্বাচিত হই তাহলে অবহেলিত মুজিবনগর ইউনিয়নের রাস্তাঘাট, পুল-কালভার্ট, স্বাস্থ্যসেবা, লেখাপড়ার মান নিশ্চিত করা হবে। চরের মানুষের প্রধান সমস্যা চরের জমির ধানকাটা লাঠিয়াল বাহিনীর আতংক দুর করা হবে। চরের সহজ-সরল মানুষ নির্ভয়ে ঘুমাবে,কোন দাঙ্গা-হাঙ্গামা চলতে দেয়া হবে না। শহরের সাথে যাতায়াতের ব্যবস্থা আরো সহজ করার প্রক্রিয়া থাকবে। চেয়ারম্যান প্রার্থী হারুন আরো বলেন, কিছুদিন পূর্বে স্থানীয় জনপ্রিয় এমপি নুরুল ইসলাম নয়ন ভাইকে আমি মুজিবনগর ইউনিয়নে এনে নদীভাঙন কবলিত এলাকা ঘুরে ঘুরে দেখাচ্ছি,তিনি দ্রুত এই ভাঙন রোধ করার আশ্বাস দিয়েছেন,আমি সকলের দোয়া ও ভালবাসা কামনা করছি।
এই বিভাগের আরো খবর
-
ভোলা-জেলা প্রতিনিধি॥ চরফ্যাশনের বিচ্ছিন্নদ্বীপ মুজিবনগর ইউনিয়ন সাম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হারুন-অর-রশীদ জনপ্রিয়তার র্শীষে, চেয়ারম্যান নির্বাচিত হলে চরের জমি জোড়পূর্বক দখলদার...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।জাতীয় রক্তদান দিবস উপলক্ষে যশোরের কেশবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভোরের আলো’র উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!