শিরোনামঃ

গলাচিপায় তরমুজ খেতের জমি দখলের চেষ্টা, মারধরের অভিযোগ


গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি 

পটুয়াখালীর গলাচিপা  উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলা  এলাকায় সোমবার বিকেল আনুমানিক সারে ৩ টার দিকে  জমির সীমানা নিয়ে বিরোধের জেরে জমি দখলের চেষ্টা, তরমুজ খেতের ভেরিবাদ নিয়ে, মারধর ও  এক জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গাবালীর চর মোন্তাজ ইউনিয়নের চর বিস্টিন গ্রামের  মানুষের বিরুদ্ধে  । এ ঘটনায় চর বিশ্বাস ইউনিয়নের  চারজন আহত হয়েছেন বলে এলাকাবাসী জানান। 

চর বিশ্বাস  ইউনিয়নের  সবুজ প্যাদা জানান, দীর্ঘ বছর পর্যন্ত ওই জমি চর বিশ্বাস ইউনিয়নের চর বাংলা গ্রামের  আমরা ভোগ দখল করে আসছি। প্রতিবছরের ন্যায় এ বছর তরমুজ চাষ করার জন্য জমিতে কৃষক দিয়ে তরমুজের তাওয়া তৈরি করার জন্য জমিতে গেলে পার্শ্ববর্তী উপজেলা রাঙ্গাবালীর চর মোন্তাজ ইউনিয়নের চর বিস্টিন গ্রামের লোকজন গাছবন দিয়ে এসে তাদের  সীমানার জমি বলে আমাদেরকে মারধর করে। এতে আমাদের চর বিস্বাস ইউনিয়নের প্রায় চারজন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত হন রাব্বি প্যাদা (১৭) । এলাকাবাসী উদ্ধার করে রাব্বি প্যাদাকে ওই রাতেই গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাব্বি পেদা হচ্ছেন ওই এলাকার সবুজ প্যাদার ছেলে।  গুরুতর আহত  রাব্বি প্যাদা বলেন, আমাদের চরবাংলা  জমিতে তরমুজ খেতের  জন্য তাওয়া করতে গেলে  পার্শ্ববর্তী উপজেলার চর বিস্টিন গ্রামের  লোকজন গাছ বন থেকে এসে তাদের জমি দাবি করে আমাদেরকে মারধর করে। তাদের  লোহার রডের বাড়িতে আমার মাথায় আঘাত লাগে ঘটনাস্থলে আমি অসুস্থ হয়ে পড়ি। এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে ওই গ্রামের জাহিদ হাওলাদার বলেন, সীমানার জমি দাবি করে আমাদেরকে মারধর করেছে। প্রশাসনের কাছে আমরা বিচার চাই। শহিদুল হাওলাদার বলেন, এই জমির মালিক আমরা জয়বাংলা ও চর বিশ্বাসের মানুষ।  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি।  আমাদের তরমুজ  করার জন্য প্রতিবছর আমরা ওই জায়গায় তরমুজ খেত তৈরি করি। এরা প্রতিবছর আমাদেরকে হয়রানি করে। প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।  এ বিষয়ে গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সের কমকর্তা ডাক্তার  মো.মেজবাহ উদ্দিন বলেন , কয়েকজন রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে। রাব্বি গুরুত্বর  আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে। তার মাথা ফেটে যায়। মাথায় আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কা জনক। শরীরের বিভিন্ন অংশে ফুল যখন রয়েছে।তৃতীয় তলায় ৫ নম্বর  বেডে ভর্তি আছে।ইউপি সদস্য তোফাজ্জেল আকন বলেন, জমির সীমানা নিয়ে দুই উপজেলায় দ্বন্দ্ব। এই জমি বিগত দিন থেকে দেখে এসেছি চরবাংলার মানুষ ভোগ করছে। কিভাবে রাঙ্গাবলীর মানুষ এই জমি দাবি করে আমার জানা নাই। চর-বিস্টিনের ইউপি সদস্য মিজু গাজী বলেন, বিষয়টি আমি শুনেছি। যেহেতু আমি এলাকায় নাই এসে দেখব। চর বিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মুন্সী বলেন, চর বাংলা আমার ইউনিয়নের একটি অংশ। জমি চরবাংলা থাকায় ওই জমিও আমাদের চরবিশ্বাস ইউনিয়নের জমি। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?