শিরোনামঃ

বাড়িতে নেই আ.লীগ নেতা, লুট হলো ঘেরের মাছ সহ মালামাল


নিজস্ব প্রতিবেদক ॥

বরিশালের গৌরনদীতে রাতের আধাঁরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ঘেরের মাছ এবং তার ছোট ভাই সলিল গুহ পিন্টুর ওয়াইফাই কন্ট্রোল রুমের মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।



রোববার (১ নভেম্বর) দুপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের মা তাপসী রানী গুহ অভিযোগ করে বলেন, আমার ছোট ছেলে রাজনৈতিক মামলায় জেলে এবং বড় ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাড়িতে নেই। এই সুযোগে রাতের আধাঁরে দুর্বৃত্তরা ঘেরের প্রায় দুই লাখ টাকা মূল্যের মাছ এবং ওয়াইফাই কন্ট্রোল রুমের দরজা ভেঙ্গে ১টি এলইডি টিভি, সিসি ক্যমেরার মনিটর, ল্যাপটপ, ৪টি রাউটার, ৫টি সিসি ক্যামেরা, ক্যামেরার মেশিন, আইপিএসের ব্যাটারী, সাবমার্সিবল পাম্প লুট করে নিয়ে গেছে।



ঘটনাটি কবে ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলেরা বাড়িতে না থাকায় মাছের ঘের ও ওয়াইফাই কন্ট্রোল রুমে কেউ যায়না। রোববার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি আমাদের নজরে এসেছে।



এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এবিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?