- প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ০৬:৫২ পিএম
বরগুনায় সাড়ে চার হাজারের বেশি ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার, পলাতক জামাতা
সোহাগ হাওলাদার, বরগুনাঃ বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের জামাতা মোঃ সবুজ মৃধা পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
মঙ্গলবার (০৩ নভেম্বর) রাত ১২টা ২৫ মিনিটে আমতলী উপজেলার ২ নম্বর কুকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চুনাখালী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে এসআই মোঃ মঞ্জুরুল হাসান, এএসআই রাজিব হাওলাদারসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে মোসাঃ কহিনুর (৪০) ও তাঁর স্বামী মোঃ সেলিম প্যাদাকে (৫৫) আটক করা হয়। পরে কহিনুরের শরীর তল্লাশি করে ২০০ পিস এবং তাঁর দেওয়া তথ্য অনুযায়ী ঘরের রান্নাঘরে লুকানো অবস্থায় আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁদের জামাতা মোঃ সবুজ মৃধা (৩২) দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে ওই বাড়িতে রাখতেন। পরে অটোরিকশায় বিভিন্ন এলাকায় এসব মাদক বিক্রি করতেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় সবুজ মৃধা পালিয়ে গেছেন।
বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত বরগুনা গড়তে পুলিশ সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আমতলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : সংসারের স্বচ্ছলতা ফেরাতে সুদূর তাইওয়ানে পাড়ি জমিয়েছিলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মো. আনিসুর রহমান (৫২);...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!