শিরোনামঃ

গেট বানাতে জেলা শিক্ষা অফিসের পাঁচটি নারকেল গাছ কেটে ফেলা হয়েছে


নিজস্ব সংবাদদাতা, বরিশাল


বরিশাল জেলা প্রাথমিক অফিসের  নতুন করে গেট ও গার্ড রুম তৈরি করতে, অফিসের ভিতরের পাঁচটি বহু পুরনো নারকেল গাছ কেটে ফেলা হয়েছে। স্থানীয়রা জানিয়েছে গাছগুলোর বয়স ৩০ থেকে ৪০ বছর।

বুধবার গিয়ে দেখা যায়, জেলা প্রশাসক অফিস সংলগ্ন, জেলা প্রাথমিক ও বিভাগীয় অফিসের, দেয়াল সংলগ্ন ও আশেপাশের, পাঁচটি নারকেল গাছ কেটে ফেলা হয়েছে। কেটে এসব নারকেল গাছকে টুকরো টুকরো করতে দেখা যায় শ্রমিকদের।  শ্রমিকরা জানিয়েছে, এখানে দেয়াল নির্মাণ করা হবে, এসব কারণে তারা গত দুইদিন ধরে, এসব গাছ কেটে ফেলছে।


এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ  মোস্তফা কামাল কে জিজ্ঞেস করা হলে তিনি জানান, নতুন করে গেট ও দেয়াল নির্মাণ করা হবে সেই সাথে গার্ডরুম  করার জন্যই, এসব গাছ কেটে ফেলা হয়েছে।

দেয়ালের ভিতরে গাছ কেন কাটা হলো এই প্রশ্নে তিনি  বলেন, গার্ড রুম  করার জন্য এসব গাছ কেটে ফেলা হয়েছে।

এদিকে সরকারি অফিসে, হয়তো গাছ কাটার নিন্দা জানিয়েছেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বিভাগীয় সমন্বয়কারী রফিকুল আলম। তিনি জানান, গাছ রেখেও দেয়াল ও গেট নির্মাণ করা যেত -এর আগেও এখানে দেয়াল ও গেট ছিল। এই এলাকাটি বেস্ট ছায়াছন্দ ছিল, জেলা প্রাথমিক অফিসের পুরো এলাকাটা গাছপালায় ভরা -এখানে যারা সেবা নিতে আসতো, তাদের জন্য ছিল জায়গাটি প্রশান্তিময়।গাছ কেটে প্রাথমিক শিক্ষা অফিস, কি ধরনের শিক্ষা দিতে চাচ্ছে আমাদের বোধগম্য নয় -আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?