- প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ০৭:৪৮ পিএম
ফ্যামিলি কার্ড বাস্তব, উন্নয়ন সবার জন্য: বরগুনায় খাল পুনঃখনন উদ্বোধনে চিফ হুইপ নুরুল ইসলাম মণি
সোহাগ হাওলাদার, বরগুনা প্রতিনিধি:
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি বলেছেন, “সরকার জনগণের কল্যাণে দ্রুত সময়ের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এটি কোনো ভুয়া উদ্যোগ নয়, বরং বাস্তব এবং ধাপে ধাপে সারাদেশে বিস্তৃত করা হবে।
রবিবার (২২ মার্চ) সকালে বরগুনা সদর উপজেলায় ‘ক্রোক খাল ও শাখা খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেকেই সন্দেহ করেছিলেন সরকার এ কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে না। কিন্তু অল্প সময়ের মধ্যেই তা উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকারের সময়ে বিপুল অর্থ দেশ থেকে পাচার হয়েছে।
চিফ হুইপ আরও বলেন, গত ১৭ বছরে অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। যারা উন্নয়ন ও ন্যায়ের পক্ষে কথা বলেছেন, তাদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। তবে বর্তমান সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই ৫২ দফা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে খাল খনন কর্মসূচি অন্যতম। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে, যার অংশ হিসেবে বরগুনায় এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “এবারের রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে, যা আগে দেখা যায়নি। এছাড়া ঈদযাত্রায়ও মানুষের ভোগান্তি অনেকটাই কমেছে।
তিনি আরও বলেন, হাইওয়েতে চাঁদাবাজি বন্ধ করা হয়েছে এবং সরকারি অর্থ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হবে। ধর্মীয় খাতের উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, ইমাম-মোয়াজ্জেমসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিদের জন্য ভাতা চালু করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৯ হাজার ইমাম-মোয়াজ্জেমকে এই সহায়তা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে তা আরও সম্প্রসারিত হবে।
কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের বিষয়টিও তিনি উল্লেখ করেন, যা অনেক কৃষকের উপকারে এসেছে বলে জানান।
জাতীয় সংসদকে আরও গণমুখী করার পরিকল্পনার কথা জানিয়ে চিফ হুইপ বলেন, সাধারণ মানুষ—শ্রমজীবী, কৃষক, ইমাম, অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ দেওয়া হবে।
বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোঃ অলিউল্লাহর উদ্দেশ্যে তিনি বলেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনি আপনার এলাকাকে ভালোভাবে সাজাবেন। আমার সহযোগিতা পাবেন। সাজাতে গিয়ে যেখানে ঠেকবেন এবং বাঁধাগ্রস্থ হবেন আমার কাছে যাবেন, আমাকে বলবেন আমি সহযোগিতা করবো। আপনাদের থেকেও ভবিষ্যতে আমরা যাতে সহযোগিতা পাই সেটাও খেয়াল রাখবেন।
এসময় তিনি উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ইসলামি মূল্যবোধে বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে এবং বিশেষ করে তারেক সাহেবও ব্যক্তিগতভাবে ইসলামি মূল্যবোধে বিশ্বাস করেন। আর এ একারণেই যেখানে শেখ মুজিবের ছবি ছিল, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ বসানো হয়েছে। এমপিদের প্রবেশের প্রত্যেকটা গেটে লেখা আছে মহান আল্লাহ তায়ালার উপরে অসীম বিশ্বাস এবং আস্থা। শেখ মুজিব, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছবি নেই, আল্লাহকে উপরে বসানোর চেষ্টা করা হয়েছে এটাই বিএনপি।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!