- প্রকাশিত: ৪ মে ২০২৬ ০৭:০৪ পিএম
এসএসসি পরীক্ষায় প্রশ্ন বিতরণে বিলম্ব, ক্ষুব্ধ শিক্ষার্থী-অভিভাবক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এসএসসি পরীক্ষায় বারবার প্রশ্নপত্র বিতরণে বিলম্বের অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১০৬ ও ১০৭ নম্বর কক্ষে একাধিক পরীক্ষায় একই সমস্যা দেখা গেছে। অভিযোগ অনুযায়ী, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় প্রায় ১০ মিনিট, বাংলা দ্বিতীয় পত্রে ৫ মিনিট এবং সর্বশেষ রোববার অনুষ্ঠিত গণিত পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে ৫ মিনিট ও লিখিত অংশে প্রায় ১০ মিনিট দেরিতে প্রশ্নপত্র বিতরণ করা হয়।
এতে নির্ধারিত সময়ের মধ্যে অনেক পরীক্ষার্থী সব প্রশ্নের উত্তর সম্পন্ন করতে পারেননি বলে জানান।
শিক্ষার্থীরা বলেন, ‘প্রশ্নপত্র দেরিতে পাওয়ায় আমরা সময়মতো সব প্রশ্নের উত্তর লিখতে পারিনি। এতে আমাদের ফলাফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’
অভিভাবকদের অভিযোগ, একই দুটি কক্ষে বারবার এ ধরনের বিলম্ব হওয়ায় এটি পরিকল্পিত কি না—এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তারা বলেন, শুরুতেই প্রশাসন ও কেন্দ্র সচিব কার্যকর পদক্ষেপ নিলে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতো না।
তাদের আশঙ্কা, কোনো একটি মহলের ইঙ্গিতে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলাফল ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ ধরনের বিলম্ব ঘটানো হচ্ছে।
এ বিষয়ে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকরা প্রশ্নপত্র বিতরণের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। সময়মতো কীভাবে দ্রুত প্রশ্ন বিতরণ করতে হয়, সে বিষয়ে তাদের দক্ষতার অভাব রয়েছে। এ ধরনের বিতর্কিত শিক্ষক দায়িত্বে না থাকাই ভালো হতো। এ কারণে তিনি কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিবকেই দায়ী করেন।
কেন্দ্র সচিব মো. নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এক-দুই মিনিট দেরি হতে পারে।’
গলাচিপা উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আবুল কালাম বলেন, ‘বাংলা প্রথম পত্রের দিনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় প্রায় ৩ মিনিট বিলম্বের বিষয়টি পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘আজ রোববার বিতরণ শেষ হওয়ার পর আমি সবাইকে ডেকে বলেছি, যেহেতু দেরি হয়েছে তাই একটু দেরিতে পেপার নেওয়া হবে। এর মধ্যে একজন ম্যাডাম পেপার নিয়ে গেছেন।’
এদিকে অভিভাবকরা বরিশাল শিক্ষা বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, ভবিষ্যতে যেন কোনো পরীক্ষার্থীর সঙ্গে এমন বৈষম্যমূলক আচরণ না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি নিশ্চিত করতে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!