- প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৫ পিএম
এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক বরিশাল সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বালুরমাঠ এলাকায় ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন
আজ ১১-০৯-২০২৫ খ্রি. তারিখ এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (রেজিষ্ট্রেশন ও অডিট) ড. কে এম মামুন উজ্জামান (যুগ্মসচিব) বরিশাল সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বালুরমাঠ এলাকায় ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি শহর এলাকার পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ব্র্যাক কর্তৃক বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা এবং সম্প্রদায়ের অংশীদারিত্বের মাধ্যমে সেই বিশুদ্ধ পানির ব্যবহার দেখে সন্তোষ পোষণ করেন। তিনি সেখানকার বাসিন্দাদের সাথে মত বিনিময় করেন এবং এককালীন আর্থিক সহায়তা গ্রহণের মাধ্যমে যারা ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করেছেন তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন। পরবর্তীতে তিনি আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের অফিস পরিদর্শন করেন এবং নগর ও নগর এলাকায় বসবাসরত পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও নকশা দেখে সন্তোষ পোষণ করেন। তার পরিদর্শনকালীন ব্র্যাকের পক্ষে রেগুলেটরি অ্যাফেয়ার্সের ডিভিশনাল ম্যানেজার জনাব বিভাষ চন্দ্র তরফদার, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর জনাব রিসান রেজা মোঃ সাহেদ, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিজিওনাল কোঅর্ডিনেটর জনাব ওয়াসিম আকরাম প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!