- প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ ০৫:০৩ পিএম
ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অগ্রিম শুভেচ্ছা নাফিজ মাহমুদ হাওলাদারের
সোহাগ হাওলাদার, বরগুনাঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাফিজ মাহমুদ হাওলাদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও তাৎপর্যের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা নিয়ে। এই উৎসব মানুষের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসা জাগ্রত করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ নিহিত রয়েছে তা সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
নাফিজ মাহমুদ হাওলাদার আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর দেশ ও জাতির জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে। তিনি সকলকে ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
সবশেষে তিনি দেশবাসীসহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান এবং বলেন, “ঈদ মোবারক।”
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!