- প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৮ পিএম
দূর্গাপূজায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি রোধের আহবান
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন ঘিরে পূজা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক বিষয় নিয়ে বরিশালের গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরী বলেন, পূজা আসলেই প্রায়ই দেখা যায়, পুরনো ছবি কিংবা ভিডিও নতুন করে প্রচার করে গুজব ছড়ানোর চেষ্টা করা হয়। এ ধরনের কাজে কেউ যেন জড়িত না হয় সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। গৌরনদী বরাবরের মতোই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এই সম্প্রীতি অটুট রাখতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মাহমুদ, মডেল থানার ওসি তরিকুল ইসলাম, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলু প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৪নং ওয়ার্ডের এক করুণ চিত্র দৃষ্টিগোচর হয়েছে আমাদের। জরাজীর্ণ ও ছোট্ট একটি ঘরে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিনতলা স্লুইসগেট এলাকায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিন বিভাগ যৌথভাবে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!