- প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ০৬:৫০ পিএম
দুর্গাপূজাকে ঘিরে মাঠে সরোব ছিলেন মনোনয়ন প্রত্যাশীরা
হাসান মাহমুদ, গৌরনদী ॥ সনাতন ধর্মাবোলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যস্ত ছিলেন মনোনয়ন প্রত্যাশী নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতাদের পাশাপাশি নির্বাচনী প্রচারনা চালিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা।
স্থানীয় রাজনৈতিক সচেতন ব্যক্তিরা মনে করছেন, সনাতন ধর্মের ভোটারদের আকৃষ্ট করার পাশাপাশি দলের মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতেই বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়েছেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় মনোনয়ন চূড়ান্ত হলেও তারাও বসেছিলেন না। জামায়াতের নেতারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে বৈঠক করে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
এছাড়া ইতিপূর্বে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করলেও দুর্গাপূজা উপলক্ষে ব্যাপক তৎপর ছিলেন। গত রবিবার দুর্গাপূজা শুরুর পর থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকার প্রায় প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবোলম্বী নারী-পুরুষদের সাথে মতবিনিময় করে দলীয় প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভাগের প্রবেশদ্বার বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
এরমধ্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান তার ব্যক্তিগত অর্থায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন দুর্গা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন। মন্ডপ পরিদর্শনকালে তিনি (সোবহান) মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবোলম্বী নারী-পুরুষদের কাছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। পাশাপাশি মতবিনিময় সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য আহবান করেন। এ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!