- দুমকি(পটুয়াখালী)সংবাদদাতা
- প্রকাশিত: ২১ জুন ২০২৬ ১০:২৫ এএম
দুমকিতে শৃঙ্খলা পরিপন্থীর দায়ে ইসলামি ছাত্র আন্দোলনের সম্পাদককে অব্যাহতি
পটুয়াখালীর দুমকিতে আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ'র দুমকি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: সিয়াম হোসাইনকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
শনিবার রাতে পটুয়াখালী জেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মাদ আমিন বিন সুলতান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর আদর্শ, নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার কারণে সংগঠনের নীতিমালার ২৭ (খ) ধারা অনুযায়ী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা আওতাধীন দুমকি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সিয়াম হোসাইন কে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।
ভবিষ্যতে মোহাম্মদ সিয়াম হোসাইন সংগঠনের কোন পরিচয় ব্যবহার করলে তা গ্রহণযোগ্য হবে না এবং তার ভবিষ্যতের যেকোনো কর্মকাণ্ডের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠন দায়ভার গ্রহণ করবে না।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!