- প্রকাশিত: ৬ জুন ২০২৬ ১১:৩৮ এএম
দুমকিতে ৮ কেজি গাঁজাসহ ইসলামি যুব আন্দোলনের প্রচার সম্পাদক আটক!
দুমকি(পটুয়াখালী)সংবাদদাতা: পটুয়াখালীর দুমকিতে অভিযান চালিয়ে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামি যুব আন্দোলনের প্রচার সম্পাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
শুক্রবার রাতে উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা ও কার্তিকপাশা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি ক্যাম্প পটুয়াখালীর একটি দল জানতে পারে যে, দুই ব্যক্তি সাকুরা পরিবহনে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়।
পরে সাকুরা পরিবহনে তল্লাশি চালিয়ে মো. সুমন হাওলাদার (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সুমন হাওলাদার উপজেলার ইসলামি যুব আন্দোলনের প্রচার সম্পাদক এবং দক্ষিণ মুরাদিয়া এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।
আটক সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা একই দিন উপজেলার কার্তিকপাশা মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল মৃধা (৩৪) নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি কার্তিকপাশা এলাকার আনোয়ার মৃধার ছেলে।
এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মামলাটি আমলে নিয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!