- রাহাদ সুমন,বরিশাল ব্যুরো
- প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ০৭:৩৩ পিএম
দুই পা হারানো দন্ডিত আসামি গৌরনদীর রফিকুলকে কারাগারে প্রেরণ
সৌদি আরবে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই পা হারানো মাদক মামলায় দন্ডিত আসামি রফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বরিশালের একটি আদালত। মঙ্গলবার (৩০ জুন) আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ।
এসময় আসামির পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক পলি আফরোজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম সরদার (৩৫) গৌরনদী উপজেলার ভীমেরপাড় গ্রামের ফারুক সরদারের ছেলে।
আদালত ও মামলার বরাতে জানা গেছে, ২০১৭ সালের ৩০ জুলাই ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের এবি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় রফিকুল ইসলাম সরদারসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। রফিকুলের কাছ থেকে ৬০টি ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় উজিরপুর মডেল থানা পুলিশ দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। রফিকুল পরে জামিন নিয়ে পলাতক হন। ২০২৫ সালের ৩০ জুলাই রফিকুলের অনুপস্থিতিতে আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের রায় ঘোষণা করেন।
মঙ্গলবার রাতে আসামি রফিকুলের চাচা জাকির সরদার বলেন, মামলা চলাকালে রফিকুল সৌদি আরবে যান। সেখানে জানুয়ারি মাসে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তার দুটি পা কেটে ফেলতে হয়েছে। এছাড়া তার হাত এবং শরীরের পেছনে মাথা থেকে পিঠ পর্যন্ত ঝলসে যায়।
তিনি আরও বলেন, রফিকুল সৌদি আরবে চিকিৎসা শেষে গত মাসে দেশে ফিরে এসেছে। দুইদিন আগে বাসায় পুলিশ আসে। তখন তার এই অবস্থা দেখে আমাদের নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ। তার এমন শারীরিক অবস্থায় জামিন পাবে এমন আশায় আদালতে আত্মসমর্পণ করানো হয়। কিন্তু বিচারক জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন।
রফিকুলের আরেক চাচা তরিকুল সরদার বলেন, ওর সেবা করতে চারজন লোক প্রয়োজন। এছাড়া ওর পায়ে ইনফেকশন হয়েছে। একা কিছু করতে পারে না। এই অবস্থায় কারাগারে রফিকুলকে না খেয়ে ও সংক্রমণে আরও গুরুতর অবস্থা হয়ে যাবে।
রফিকুলের আইনজীবী একরামুজ্জামান জয় বলেন, রফিকুল চলাচল অক্ষম একজন মানুষ। এরকম একজন ব্যক্তির পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা আবেদন করেছিলাম যে, একটা অন্তর্বর্তীকালীন জামিন বিবেচনা করার জন্য। কিন্তু আদালত সেটা বিবেচনা করেনি। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। আমরা উচ্চ আদালতে যাবো। সেখানে হয়তো ন্যায়বিচার পাবো।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!