- প্রকাশিত: ৭ জুন ২০২৬ ০৪:২৬ পিএম
দশমিনায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ি আটক
মো.জাহিদুল ইসলাম
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ-দক্ষিণ দাসপাড়া এইচবিবি সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক শহিদুল চৌকিদার (৩৫) ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ আদমপুর গ্রামের বাসিন্দা এবং সাইফুল (২০) ও আরাফাত (২০) পার্শ্ববর্তী বাঁশবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিণ দাসপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দশমিনা থানার এসআই শাহাবুদ্দিন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই সড়কে অভিযান চালায়। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করা ওই তিনজনের দেহ তল্লাশি করেন তারা। স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশিকালে শহিদুলের নিকট থেকে ৩০ পিস, সাইফুল ও আরাফাতের নিকট থেকে ২৫ পিস করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আটক ওই তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান। আগামীকাল সকালে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!