শিরোনামঃ

দক্ষিণাঞ্চল থেকে সক্রিয় হচ্ছে মৌসুমী বৃষ্টি বলয় ‘ধারা’, ১৩ জুলাই পর্যন্ত দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

দেশের ওপর ধেয়ে আসছে চলতি বছরের দ্বিতীয় শক্তিশালী পূর্ণাঙ্গ মৌসুমী বৃষ্টি বলয় ‘ধারা’। BWOT (Bangladesh Weather Observation Team Ltd.)–এর গবেষণালব্ধ পূর্বাভাস অনুযায়ী,আজ ৫ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত পর্যায়ক্রমে দেশের প্রায় ৯০ থেকে ১০০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে ৭ থেকে ১১ জুলাই পর্যন্ত সময় সবচেয়ে সক্রিয় থাকতে পারে।

বৃষ্টি বলয়টি প্রথমে দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় হয়ে পরে ধাপে ধাপে দেশের অন্যান্য অঞ্চলে বিস্তার লাভ করতে পারে। সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে বেশ সক্রিয় এবং রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বরিশাল বিভাগে গড়ে ২০০ থেকে ৩০০ মিলিমিটার, সিলেটে ২৫০ থেকে ৩৮০ মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে ১৮০ থেকে ৪৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কক্সবাজার দক্ষিণে সর্বোচ্চ ৪৫০ মিলিমিটার এবং সিলেট জেলায় প্রায় ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।

এ সময় দেশের অধিকাংশ এলাকায় বড় ধরনের ঝড় বা কালবৈশাখীর সম্ভাবনা কম থাকলেও বৃষ্টির সময় দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বজ্রপাত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ ও প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকতে পারে।

এদিকে, বড় ধরনের বন্যার আশঙ্কা কম থাকলেও সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু এলাকায় জলাবদ্ধতা এবং নদীতীরবর্তী বন্যাপ্রবণ এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ঢল ও পাহাড়ধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

সূত্র: BWOT (Bangladesh Weather Observation Team Ltd.)

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?