- প্রকাশিত: ৯ জুলাই ২০২৬ ০৩:২৩ পিএম
দফাদার ও মহল্লাদারদের মাঝে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাইকেল বিতরণ
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার ১ জন দফাদার ও ৩৫ জন মহল্লাদারের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বিতরণকৃত এই ৩৫ জন মহল্লাদারের মধ্যে ৩ জন নারী মহল্লাদারও রয়েছেন।
আজ ৯ জুলাই সকাল ১০টা বামনা উপজেলা প্রশাসন চত্বরে আনুষ্ঠানিকভাবে এই সাইকেল বিতরণ করা হয়।
গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত কাজে গতিশীলতা ও কর্মোদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকহাত আরা
সাইকেল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে সরকারের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও তথ্য আদান-প্রদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাইকেল বিতরণের ফলে তাদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং তারা দ্রুততম সময়ে সাধারণ মানুষকে সেবা দিতে সক্ষম হবেন।"
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাইকেল পেয়ে গ্রাম পুলিশের সদস্য ও নারী মহল্লাদাররা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!