দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিকল্প নেই:মাফরুজা সুলতানা


মোঃ সাইফুল ইসলাম আকাশ 

নিজস্ব প্রতিবেদক,ভোলা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিনী ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই। দেশের উন্নয়নের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, শান্তি শঙ্খলা বজায় রাখার জন্য, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার জন্য এবং ন্যায়ভিত্বিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।

৬ই জানুয়ারি সাংবাদিকদের দেওয়ার সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন,বিএনপি নেতা আকবর হাওলাদার,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী শহিদুল আলম নাসিম,হুমায়ুন কবির সেলিম সহ উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সরজমিনে গিয়ে দেখা যায়,ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে একাট্টা হচ্ছেন ভোটাররা।

দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে জেতাতে নেতাকর্মীও ঐক্যবদ্ধ।প্রার্থী যেখানে যাচ্ছেন, সেখানেই জনতার উপস্থিতি চোখে পড়ার মতো। এমনকি দিনমজুর, রিকশা-ভ্যান চালক, কৃষকসহ সাধারণ ভোটার নিজেরাও ধানের শীষে ভোট চাচ্ছেন।

প্রার্থী ক্লিন ইমেজে বিপুল ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত হবে, বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ভোটারদের পাশাপাশি ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিম কে জেতাতে একাট্টা হয়েছেন বিএনপির সাবেক ও বর্তমান সকল পর্যায়ের নেতাকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি প্রার্থীর পক্ষে ব্যাপক প্রতারণা চালাচ্ছেন সমর্থকরা। ছবি এবং ভিডিও প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীর ব্যস্ততা বাড়ছে।

 এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী শহিদুল আলম নাসিম বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়। দীর্ঘ সময় ধরে এ অঞ্চলের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। সেই অধিকার ফিরিয়ে আনতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের বিজয়ী হতে হবে।


​বিএনপি নেতা আকবর হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন,বোরহানউদ্দিন ও দৌলতখানের মাটি ও মানুষ সবসময়ই জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিল। কোনো ষড়যন্ত্র বা ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের জোয়ার থামানো যাবে না।তিনি বলেন,গ্রামীণ জনপদের সর্বত্রই নির্বাচনের হাওয়া, পাড়া মহল্লায় ধানের শীষ প্রতীকের গণজোয়ার।

আমরা শান্তিতে বিশ্বাসী, তাই ব্যালটের মাধ্যমেই আমরা সকল অন্যায়ের জবাব দেব ইনশাআল্লাহ।


​এদিকে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম কঠোর নির্দেশনা দিয়ে বলেন, ​ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ​প্রতিটি ভোটকেন্দ্রে শক্ত অবস্থান তৈরি করতে হবে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?