- প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ১২:৩৩ পিএম
দেশের ৯৮ ভাগ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে ধারনা নেই-সেলিমুজ্জামান
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : এদেশের সাধারণ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা নেই মন্তব্য করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিছু সংখ্যক দল পিআর পদ্ধতি চাচ্ছে। আমাদের দেশের ৯৮ ভাগ মানুষের পিআর পদ্ধতি সম্পর্কে ধারনা নেই। এ পদ্ধতিতে আমার ভোটে কে নির্বাচিত হলো তা জানাতে পারবো না। যে কারনে আমাদের দৃষ্টিতে এটি একটি উদ্ভট ব্যবস্থা। এই ব্যবস্থায় বাংলাদেশে কোন নির্বাচন হবার সুযোগ নেই।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুরুলিয়া ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে কুমার নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমুজ্জামান সেলিম আরো বলেন, দেশের জন্য এখন একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। যার জন্য সরকার ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে দেশ নতুনভাবে সাজানো হবে এবং একটি জ্ঞানভিত্তিক ও উন্নয়নধর্মী বাংলাদেশ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুন্সী মোঃ আনোয়ার হোসেন। এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লার, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিইট-পাথরের কাঠামোর ভিড়ে হঠাৎ যদি চোখে পড়ে গোলপাতার বিস্তৃত ছাউনি, চারপাশে সবুজ আর পাশে নিস্তরঙ্গ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়ে আনশন শুরু করেছে দুই সন্তানের জননী পলি খানম...
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নষ্ট হওয়া লিফট...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। রংপুরে ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখল নিয়ে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় জামিন পেয়েছেন বহিস্কৃত যুবদল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!