- প্রকাশিত: ৬ জুন ২০২৬ ০৭:৪৫ পিএম
দেশে মৌসুমি বায়ুর আগমন,বরিশাল সহ কয়েকটি জেলায় রাতে বজ্রবৃষ্টির সতর্কতা।
নিজস্ব প্রতিবেদক
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মৌসুমি বায়ু চট্টগ্রাম বিভাগ দিয়ে দেশে প্রবেশ করেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রপাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
বর্তমানে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারসহ কয়েকটি এলাকায় মৌসুমি বায়ুর প্রভাব রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশের অভ্যন্তরে মৌসুমি বায়ুর বিস্তার ঘটায় সারাদেশে বৃষ্টিপাত বাড়তে পারে।
এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চট্টগ্রাম, ভোলা, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, খাগড়াছড়ি ও আশপাশের এলাকায় আজ রাতে কোথাও কোথাও তীব্র বজ্রপাতসহ কালবৈশাখী ও ভারী বৃষ্টি হতে পারে।
বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী-জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার জন্য সতর্ক করা হয়েছে। নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্রঃ (BWOT) ও আবহাওয়া অধিদপ্তর।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!