- প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ০১:১৪ পিএম
দেবী দুর্গার আগমনে সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি- রাজিব আহসান।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সাধারণ ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সফল সভাপতি রাজিব আহসান তার বক্তব্যে বলেন, দেবী দুর্গার আগমনে সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমরা সবসময় একসাথে পথ চলেছি, সম্প্রীতির মধ্যে ছিলাম, আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য পরিস্কার,কোনো সংখ্যালগু নয় কোনো সংখ্যাগুরু নয়, আমরা সবাই এদেশের নাগরিক, সাম্যের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে ও সমঅধিকারের ভিত্তিতে একসাথে বসবাস করবো। এসময় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জানান রাজিব আহসান। আজ দিনভর মন্দির পরিদর্শনে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহাগ সরদার সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট)...
-
একটি দেশের অর্থনৈতিক পুনর্গঠন শুধু সরকারের নীতিনির্ধারণের ওপর নির্ভর করে না; সেই নীতি কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে, তার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!