- প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ১০:৩৭ পিএম
চরকাউয়া বাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি মামুন খন্দকার
স্টাফ রিপোর্টার
বরিশাল জেলা বাস মালিক সমিতির আওতাধীন চরকাউয়া বাস মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সভা ও সর্বসম্মতিক্রমে অনুযায়ী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যুবদল নেতা মোহাম্মদ মামুন খন্দকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আওলাদ হোসেন স্বপন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতির সদস্যদের স্বার্থ সংরক্ষণ, পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে বলে যুবদল নেতা মামুন খন্দকার আশা প্রকাশ করেছেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সকল সদস্যদের সহযোগিতা কামনা করেছেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এই কমিটি গঠনের মাধ্যমে চর কাউয়া এলাকার পরিবহন ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!