শিরোনামঃ

চরফ্যাশনে নকলমুক্ত ও সুষ্ঠ পরীক্ষা নিশ্চিতে কঠোর নির্দেশনা ইউএনও’র ১০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৩ হাজার ৮শ’ ৩জন শিক্ষার্থী

ভোলার চরফ্যাশনে ১০টি কেন্দ্রে এবারের এইচ এসসি পরীক্ষা ৩হাজার ৮শ’ ৩জন অংশ গ্রহন করেন। কঠোর নিরাপত্তা এবং সম্পন্ন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট(ইউএনও)রুমানা আফরোজ। আজ বৃহস্পতিবার(২জুলাই) থেকে এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা এসব শিক্ষার্থীরা প্রথমদিন বাংলা পরীক্ষা দিয়ে সন্তুষ্ঠি প্রকাশ করেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ কালের কন্ঠ ও রির্পোট ৭১’কে বলেন,পরীক্ষার হলে কোন অনিয়ম,দুর্নীতি এবং স্বজনপ্রীতি করলে তদন্তপূর্বক প্রমাণিতহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি এবং ভিজিলেস টিম দায়িত্ব পালন করছেন। সিসিটিভি মনিটরিং,পর্যবেক্ষণ, পরীক্ষা কক্ষ শান্তিপূর্ণ এবং সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে নকলমুক্ত প্রথমদিনের পরীক্ষা কোন অপৃতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। আশা করি পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং টিমদের আন্তরিক প্রচেষ্টা সুস্থ্য সুন্দর মনোরম পরিবেশ বাকি পরীক্ষাগুলো শেষ হবে।

পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শণ শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ আরো বলেন, পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত  জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূণরুপে নিষিদ্ধ করা হয়েছে। পরে ভিজেলেস টিম এবং কেন্দ্র সচিবকে নিয়ে মহিলা কলেজ কেন্দ্রের সামনে ক্যামেরা বন্দি হলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?