শিরোনামঃ

চরফ্যাশনে আত-তাক্বওয়া ফাউন্ডেশন উদ্যোগে কোনআন প্রতিযোগিতা ও সংবর্ধনা প্রদান


কামরুল সিকদার ভোলা প্রতিনিধি॥ 

কোনআন প্রতিযোগিতা ও হাফিজুল কোনআনদের সংবর্ধনার মধ্যে দিয়ে আত-তাক্বওয়া ফাউন্ডেশন কার্যক্রম শুরু করেছেন ভোলার চরফ্যাশন আসলামপুর একদল তরুণ আলেম ওলামেগন। এলাকা সুদ,অপসংস্কৃতি,মিথ্যাচার,অন্যায়ভাবে জোড়জুলম ব্যবিচারে লিপ্ত হতেই চলছে তাই আলেমদের দায়িত্বে থেকে এগুলো বন্ধ করতে আত-তাক্বওয়া ফাউন্ডেশন কাজ করবে। রবিবার(২২মার্চ) আসলামপুর ৫নং ওয়ার্ড কওমী মাদ্রাসার মাঠে আনুষ্ঠানিকভাবে এই কোনআন প্রতিযোগিতা ও হাফিজুল কোনআনদেরকে সংবর্ধনা দেয়া হয়।

 তাদের এই মহতী উদ্যোগটি প্রশংসার দাবীদার বলে স্থানীরা জানিয়েছেন। এই উদ্যোগটিকে স্বাগত জানিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা আত-তাক্বওয়া ফাউন্ডেশনের সদস্যদেরকে এগিয়ে যাওয়ার আহব্বান জানান।

আত-তাক্বওয়া ফাউন্ডেশনের সদস্য সচিব মুফতি আল-আমিন বলেন,আলেমেরা থেকে থাকার লোক নয়, আজকে ছোট্র পরিশরে,ভবিষ্যতে  জাতীয় পর্যায়ে সুন্দর আরো পরিপাটি কাযক্রম চলবে।

ওই সময় আত-তাক্বওয়া ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান বলেন,-মানবকল্যাণ কোনআনে হাফেজদেরকে সংবর্ধনা দিয়ে শুরু করেছি। বিশেষ করে সুদ, অপসংস্কৃতি বন্ধ করতে আসলামপুরে মুষ্টিময় কয়েকজন আলেম মাঠে নেমেছি।

 নাজমুল আমিনের সঞ্চালনায় তরুণ প্রজম্মের অহংকার মাওলানা মিজান আরো বলেন, আলেমা পর্যক্রমে সুদের সাথে সম্পর্কিত হওয়ার সম্ববনা দেখা দিচ্ছে তাই ঠিক সে মুহুত্বে নিজেরা সামন্য টাকা রেখে আত-তাক্বওয়া ফাউন্ডেশন খুলে তাদের পাশে থেকে কাজ করতে চাই।

এর আগে কোনআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়-

 চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ প্রেস ঈমাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন,হাফেজ মুফতি হোসাইন,মোহতামিম রুহুল আমিন সহ কয়েজন হাফেজ বিচারক মন্ডুলীর দায়িত্বে থেকে সু-মুধুর কন্ঠ,সুই সুদ্ধ তেলায়াতে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারন করে তাদেরকে সংবর্ধনা ও সম্মাননা স্বরুপ  পুরুস্কার তুলে দেয়া হয়। এছাড়াও প্রায় শতাধিক হাফেজদেরকে সংবর্ধনা স্বরুপ সম্মাননা স্বরুপ পাগড়িসহ পুরুস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্ধ।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?