- প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫ ০৭:৪০ পিএম
বরিশালের উদয়ন স্কুল মার্কেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীর সিটি মার্কেটের (উদয়ন স্কুল মার্কেট) তৃতীয় তলার একটি কক্ষে রমজান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ বাইরে থেকে তালাবদ্ধ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
নিহত রমজান পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট এলাকার বাসিন্দা। তিনি বরিশালের ফজলুল হক এভিনিউয়ে অবস্থিত সার্ক টেইলার্সে কর্মরত ছিলেন এবং রাতে একাই সেখানে থাকতেন। সার্ক টেইলার্সের মালিক লিয়াকত সিকদার জানান, রমজান গত চার মাস ধরে এখানে কাজ করছিলেন। সম্প্রতি তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে, যা তাকে মানসিকভাবে ভেঙে ফেলেছিল। “রমজান প্রায়ই বলতেন, তার স্ত্রী তাকে ভয়ভীতি দেখান,” উল্লেখ করেন লিয়াকত। তার দাবি, পারিবারিক কলহ ও মানসিক অশান্তির কারণে রমজান আত্মহত্যা করতে পারেন।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, “মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তবে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তাই এটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!