- প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৫ এএম
বরিশালের আগৈলঝাড়া ভুয়া র্যাব পরিচয়ে প্রতারণা, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার, ৩
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় র্যাব সদস্য সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তিনজন। র্যাবের মতো পোশাক পরে র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে র্যাবের পোশাক পরে র্যাব সদস্য পরিচয় দিয়ে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি রাস্তার ওপর বসে বিপুল ঢালী, পলাশ মণ্ডল, চঞ্চল কর্মকারকে তল্লাশি করে প্রতারক রমজান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সদস্য ও বাগধা ইউনিয়ন শ্রমিকদলের সহসাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, নরত্তোম হালদারসহ পাঁচজনের একটি দল। ভুয়া র্যাব সদস্যরা তাঁদের নামে মামলা করার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। এ সময় তাঁদের সিইওর নাম জিজ্ঞাসা করলে তাঁরা বলতে পারেননি। তখন বিপুল ঢালীর সন্দেহ হয়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেওয়ার কথা শুনে ভুয়া র্যাব সদস্যরা দৌড় দিয়ে পালাতে চেষ্টা করেন।
পরে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের রমজান মোল্লা, পূর্ব পয়সা গ্রামের নরোত্তম হালদার এবং নাঘিরপাড় গ্রামের বাসিন্দা ও বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সহসাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে অন্যরা পালিয়ে যান।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তিনজকে গ্রেপ্তার করে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!