- প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৮ এএম
বরিশালে ইয়াবাসহ ছয় মাদক কারবারি আটক
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি।
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে নগরীর ১০নং ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি কলোনী এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম হোসেন।
আটক ব্যক্তিরা হলেন ওই কলোনির— মানিক মাতুব্বর (৩৫), রুবেল (৩৩), আল আমিন বেপারী (৩১), শাহাদাত হোসেন বাপ্পি (৩২), ইয়ামিন ফরাজী (৩০) ও বুলু রাকিব (৩৪)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই নাসিম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম মানিক মাতুব্বরের বাড়িতে অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়।
তদন্তে জানা যায়, শাহাদাত হোসেন বাপ্পির নেতৃত্বে তারা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিল। শাহাদাতের বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে, এর মধ্যে ২০টি মাদক সংক্রান্ত।
স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিম হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। কোতয়ালী মডেল থানার ওসি স্যারের নির্দেশনায় এ ধরনের অভিযান চলমান থাকবে।”
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!