- প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১০:৫৫ পিএম
বরিশালে ভুল চিকিৎসায় অসুস্থ বিএম কলেজ ছাত্রী সাদিয়ার অবস্থার কিছুটা উন্নতি
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাজনিন আহমেদ সাদিয়া দাঁতের চিকিৎসায় অবহেলা ও ভুল ওষুধ প্রয়োগের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।গত ২৬ সেপ্টেম্বর তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের অভিযোগ, স্থানীয় দন্ত চিকিৎসক ডা. মো. ইকবাল হোসেন আমান আক্কেল দাঁতের চিকিৎসার সময় ভুল ওষুধ প্রেসক্রাইব করেন। এর প্রতিক্রিয়ায় সাদিয়া বিরল রোগ স্টিভেন জনসন সিনড্রোমে (Stevens-Johnson Syndrome) আক্রান্ত হন। এ রোগে তার শরীর প্যারালাইজডের মতো হয়ে পড়ে, মুখ ও শরীরে এসিড পোড়ার মতো দাগ পড়ে এবং মুখ-গলার ভেতরে গুরুতর ক্ষত সৃষ্টি হয়।
চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, ডা. ইকবাল হোসেন আমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাদিয়ার মায়ের সাথে খারাপ আচরণ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চিকিৎসক পরিবারের কাছে ফোন দিয়ে তাদের ঠিকানা জানতে চান। তবে নিরাপত্তার কারণে পরিবার তাদের অবস্থান প্রকাশ করেনি।
শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা জানান, ধারাবাহিক পাঁচ দিনের চিকিৎসায় রোগীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন। শরীরে গভীর দাগ রয়ে গেছে এবং মুখের ক্ষতের কারণে তিনি কেবল তরল খাবার খেতে পারছেন।
আজ রাত ৯টা ৫০ মিনিটে বিএম কলেজের একটি প্রতিনিধি দল বিষয়টি জানার জন্য ডা. ইকবাল হোসেন আমানের চেম্বারে গেলে সেটি বন্ধ পাওয়া যায়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!