- প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৪ এএম
বরিশালে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ৩টায় বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে “জেলা সড়ক নিরাপত্তা কমিটির” সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান ব্রাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি এবং সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ব্রাক কর্মকর্তা মো. নাজমুল হকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ফিন্ড কমিউনিকেটর মো. নজরুল ইসলাম, নথুল্লাবাদ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি মো. সাইদুর রহমান মামুন, চেম্বার অব কমার্স, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, রোভার, রূপালী শ্রমিক সংগঠন ও শিক্ষার্থী প্রতিনিধিরা।
সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন তার সভাপতির বক্তব্যে বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। চালক, মালিক, যাত্রী ও পথচারী—সবার সচেতন অংশগ্রহণেই এ সমস্যার সমাধান সম্ভব।”
তিনি আরও বলেন, “সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোর কষ্ট শুধুমাত্র ভুক্তভোগীর পরিবারই বোঝে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং দুর্ঘটনা প্রতিরোধে সমাজব্যাপী সচেতনতা তৈরি করতে হবে।”
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!