- প্রকাশিত: ১৫ মে ২০২৬ ১০:১৭ পিএম
বরিশালে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৪১তম সাধারণ সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেহ্নংশু কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যজন কাজল ঘোষ, সৈয়দ দুলাল, তপংকর চক্রবর্তী, বাসুদেব ঘোষ, সুশান্ত ঘোষ, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি সুনিল বরণ হালদার, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি সিরাজুম মুনির টিটু এবং টুনু রানী চক্রবর্তী।
বক্তারা বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের বর্তমান অবস্থা, সংস্কৃতি বিকাশে নানা প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা সমাজকে মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!