- প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫ ০৪:৪০ পিএম
বরিশালে নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শ্বশুরবাড়ি পলাতক
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরের আল মাদানী সড়ক এলাকা থেকে লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে তার স্বামী শাহীনের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সকল সদস্য পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মোঃ বেলায়েত খানের মেয়ে লামিয়া আক্তার বর্ষা প্রায় তিন মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আল মাদানী সড়কের শাহীন মিয়ার ছেলে সিয়ামের সঙ্গে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহের ঘটনা ঘটতে থাকত বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা।
নিহতের পিতা বেলায়েত খান অভিযোগ করেন, “বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে তার অসুস্থতার খবর পেয়ে গিয়ে দেখি মেয়েটি খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছে।”
ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করবে।
স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!