- প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:২৮ পিএম
বরিশালে খাল পুনরুদ্ধার ও আধুনিক নৌপরিবহনে নতুন ধারা: অক্টোবর থেকে চালু হবে প্যাডেল জাহাজ
শাকিব উল হক
বরিশাল প্রতিনিধি,
নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শনিবার দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তিনি বরিশাল জেলখাল পুনরুদ্ধার কার্যক্রম, নগরীর পোর্ট রোড সংস্কার, প্যাসেঞ্জার টার্মিনাল ও বিআইডব্লিউটিসির স্টিমার ঘাট পরিদর্শন করে প্রকল্পগুলোর অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
উপদেষ্টা জানান, বরিশালের নৌপরিবহনে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটাতে প্যাডেল জাহাজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অক্টোবর থেকে বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য এই নতুন জাহাজ চলাচল শুরু হবে। এবং তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যে বাবুগঞ্জ ও মুলাদীর আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ ফেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।
এছাড়া অক্টোবরের মধ্যে বরিশাল নগরের বাসিন্দাদের জন্য নদীর পানি পরিশোধন করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করা হবে।
ভোলার গ্যাস বিতরণের বিষয়ে তিনি জানান, ভোলার বাসিন্দারা এখনও গ্যাস পাচ্ছেন না। রাতে কেউ অসুস্থ হলে বরিশাল আনা কঠিন হওয়ায়, সর্বাধুনিক সুবিধাসম্পন্ন দুটি অ্যাম্বুলেন্স প্রদানের আহ্বান জানানো হয়েছে।
রেল ও সড়ক সংক্রান্ত পরিকল্পনাও তুলে ধরে তিনি বলেন, ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেনের মহাসড়ক নির্মাণের জন্য কিছু জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। বরিশাল পর্যন্ত রেলওয়ের ডিপিপি আগে থেকেই অনুমোদিত, রেলওয়ে কর্তৃপক্ষ বরিশাল পর্যন্ত কাজ শুরু করেছে। পুরো বরিশাল থেকে পটুয়াখালী রেললাইন নির্মাণে দুই-তিন বছরের সময় লাগতে পারে।
উপদেষ্টা আরও বলেন, বরিশালের খাল রক্ষণাবেক্ষণে বিআইডব্লিউটিএর যন্ত্রপাতি ব্যবহার করা হবে। হিজলা-মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৮১০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের পথে, শীতের মধ্যে কাজ শুরু হতে পারে। সরকারি হাতেম আলী কলেজ ও বিএম কলেজেও বরাদ্দ এসেছে এবং ভবিষ্যতে আরও বড় বরাদ্দ দেওয়া হবে।
পুরোনো নৌযাত্রার ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইউরোপে নদীতে পুরোনো স্টিমার এখনও চালু রয়েছে, কিন্তু বরিশালে সেগুলো ভেঙে ফেলা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বরিশালে নতুন স্টিমার ঘাট নির্মাণ হচ্ছে। অক্টোবরের মাঝামাঝি প্যাডেল চালিত স্টিমার আনা হবে। এছাড়া বিপিএলের খেলোয়াড়দের স্টিমার ঘাট ব্যবহার ও আপ্যায়নের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ বিভাগ ও সড়ক ও জনপথ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নদী ভাঙনে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!