- প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬ ০৭:১০ পিএম
বরিশালে জুলাই যোদ্বা শানু আকনের উদ্যোগে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই যোদ্ধা মো: হামিদুর রহমান (শানু আকন)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাঁর রাজনৈতিক জীবন ও দেশবাসীর প্রতি অবদানের কথা স্মরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: ফরিদ উদ্দিন হাওলাদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: মিলন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নুরে আলম, সদর উপজেলার ২ নম্বর কাশিপুর ইউনিয়নের সাবেক সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন চান্দু, সদর উপজেলার ৬ নম্বর জাগুয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম তপন, মহানগর ছাত্রদল নেতা নওশেদ, জেলা ছাত্রদল নেতা তাসিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করা হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!