- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৩ জুন ২০২৬ ০৪:৩১ পিএম
বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ কর্মশালা
বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী। এতে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শুভ্রসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
বক্তারা জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ২২০টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল জেনারেল হাসপাতাল, পুলিশ হাসপাতাল, রেড ক্রিসেন্ট, ব্র্যাক, মেরী স্টোপস ক্লিনিকসহ ১৮টি প্রতিষ্ঠানের প্রায় ৫০০ জন কর্মী অংশ নেবেন। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।
এবারের ক্যাম্পেইনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৭৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কর্মশালায় জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় বাড়ি বাড়ি গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে না। অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসতে হবে। এছাড়া গত চার মাসের মধ্যে কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করে থাকলে তাকে পুনরায় ক্যাপসুল খাওয়ানো হবে না।
বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে সহায়তা করে, রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তারা গণমাধ্যমকর্মীদের মাধ্যমে অভিভাবকদের সচেতন করে তোলার আহ্বান জানান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!