- প্রকাশিত: ১৭ মে ২০২৬ ০৬:৫৯ পিএম
বরিশালে বিভাগীয় ভূমিসেবা মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স
বরিশাল
বরিশালে বিভাগীয় ভূমিসেবা মেলা উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ সময় আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য ভূমিসেবা মেলার বিভিন্ন কার্যক্রম ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আহসান হাবিব এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওবায়দুল্লাহ। এছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা, অভিযোগ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে সরাসরি সেবা ও পরামর্শ প্রদান করা হবে।
আগামী ১৯ মে বরিশাল রেকর্ড রুম প্রাঙ্গণে তিনব্যাপী এ বিভাগীয় ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা সকলকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!