- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ০৯:১৮ পিএম
বরিশালে বিদ্যালয় নাট্যদলের শিশুদের নিয়ে দুই দিনব্যাপী নাট্য কর্মশালা
শিশুদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে দুই দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) এবং ইউরোপীয় ইউনিয়ন (EU)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে বাস্তবায়িত EngageNow প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
বুধবার (২৪ জুন ২০২৬) শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় চারটি বিদ্যালয়ের নাট্যদলের শিশু সদস্যরা অংশগ্রহণ করে। কর্মশালায় শিশুদের নাট্যচর্চা, অভিনয় দক্ষতা, দলগত কাজ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সামাজিক বিভিন্ন বিষয় নাটকের মাধ্যমে উপস্থাপনের কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালার সার্বিক পরিচালনায় ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের থিয়েটার কর্মী ও নাগরিকতা সিইএফ প্রকল্পের আসাদুজ্জামান। সহযোগিতা করেন আভাসের প্রকল্প কর্মকর্তা কান্তা দে এবং প্যারালিগ্যাল নাহার আক্তার।
আয়োজকরা জানান, শিশুদের অংশগ্রহণমূলক শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মধ্যে সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নাট্যচর্চার বিভিন্ন কৌশল শেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানায়।
আভাসের পক্ষ থেকে জানানো হয়, শিশু ও তরুণদের নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিক বিষয়ে সচেতনতা তৈরিতে EngageNow প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
-
রাষ্ট্রীয় জ্বালানি ক্রয়ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা অবসরের পরই যুক্ত হয়েছেন বেসরকারি একটি ব্যবসায়িক বলয়ের সঙ্গে। তাঁদের কেউ ছিলেন...
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!