- প্রকাশিত: ৫ জুন ২০২৬ ০৮:১৫ পিএম
বরিশাল নগরীতে পরিবেশ দিবস পালিত
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ সকাল ১১ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রবীণ উন্নয়ন সংগঠক জনাব আনোয়ার জাহিদ। উন্নয়ন সংগঠক ম্যাপের নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন ও বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি প্রফেসর শাহ সাজেদা। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আমিনুর রহমান, আখতারুল কবির,আশফাকুর রহমান, বিভাস চন্দ্র তরফদার, হাসিনা বেগম নীলা, অ্যাডভোকেট সাহিদা তালুকদার,রেবেকা সুলতানা, কাজী নওশাদ রাসেল, নাসির উদ্দিন ও ফয়সাল জামিল তুহিন প্রমূখ। ধারণাপত্র উপস্থাপনা শেষে মুক্ত আলোচনা পর্বে বক্তারা অংশ নেন। সভায় বক্তারা পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে কার্বন নিঃসরণ এর কথা বলেন।বক্তারা কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে তাগিদ দেন বক্তারা । সভায় বক্তারাজলবায়ু বিপর্যয় রোধে নাগরিক সমাজকে সচেতন করার আহ্বান জানান গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ম্যাপ সিএসডির যৌথ আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় এজলাস কক্ষে উত্তেজিত হয়ে হামলা চালায় এক আসামি। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!