- প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৩ পিএম
বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট, বিভিন্ন যানবাহনে জরিমানা আদায়
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনায় যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনায় ৯টি মামলায় ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনা সদর এম এম টাওয়ার সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনীর লেফটেন্যান্ট আবু মোহাম্মদ তারেক আদনান (এস), বিএন (পি নং ৩৪৯৯) এর নেতৃত্বে ৯ সদস্যের একটি সেকশন এবং বরগুনা সদর ট্রাফিক পুলিশের ৩ সদস্যের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
চেকপোস্ট চলাকালীন বাস, মিনি ট্রাক, মাহিন্দ্রা, মোটরসাইকেল (হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স যাচাই) ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।
তল্লাশিতে মোটরসাইকেল ২২৯টি, সিএনজি ১২টি, মিনি ট্রাক ২টি, বাস ১টি, প্রাইভেটকার ৫টি এবং অটোরিকশা ৯টি যানবাহনকে থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়।
এ সময় আইন ভঙ্গের দায়ে ৯টি মামলার মধ্যে মোটরসাইকেল ৭টি ও সিএনজি ২টির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব মামলার বিপরীতে সর্বমোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
যৌথবাহিনীর এই অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান সড়ক দুর্ঘটনা হ্রাস ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!